পাকিস্তান ও ভারতের গণমাধ্যমে যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে হামলায় ১৮ সেনা নিহত হওয়ার পরপরই ভারতের পক্ষ থেকে এ হামলায় পাকিস্তানকে দায়ী করে আক্রমণাত্মক কথার বন্যা বয়ে যেতে থাকে। তবে ভারতের সরকারি তরফের ভাষা ক্রমশই নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে।

বিষয়টি বোঝা গেল গত বুধবার ভারতে পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিতকে ডেকে পাঠানোর পর দেওয়া ভারতীয় বক্তব্যে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানের সরকার যদি আন্তসীমান্ত হামলার তদন্ত করতে চায়, তবে উরি ও পুঞ্চ হামলায় নিহত ব্যক্তিদের হাতের ছাপ ও ডিএনএ সরবরাহ করবে পাকিস্তান।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে ভারতের কাছে কার্যকর তথ্য চাওয়া হয়েছে। এ দেশের মাটি ব্যবহার করে সন্ত্রাসবাদীরা ভারতে তৎপরতা চালিয়েছিল কি না, পাকিস্তানের নিজের স্বার্থেই এর অনুসন্ধান জরুরি।

এখন ভারত ও পাকিস্তানের সরকারি স্তরে প্রতিক্রিয়া যখন অনেকটাই নিয়ন্ত্রিত হয়ে গেছে, তখন বিশেষত ভারতের গণমাধ্যম যুদ্ধংদেহী অবস্থান নিয়েই আছে। হামলা শেষ হতে না হতেই টেলিভিশন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে এমনকি সংবাদপত্রেও যুদ্ধের ভাষা ব্যবহার শুরু হয়ে যায়। পাকিস্তানকে একটি উচিত শিক্ষা দেওয়ার আহ্বান আসতে থাকে। পাকিস্তানের গণমাধ্যমের একটি অংশেও দুর্ভাগ্যজনকভাবে এই মনোভাব দেখা গেছে। ভারতের গণমাধ্যম যেভাবে আক্রমণাত্মক কথাবার্তা চালাচ্ছে, এর যেন কপি করছে পাকিস্তানের কিছু গণমাধ্যম। দুই দেশের গণমাধ্যমের একটি অংশের এমন উসকানিমূলক অবস্থানের বিষয়টির দিকে নজর রাখতে হবে দেশের সরকারগুলোকেও।