পাকিস্তানকে মুফতি সাঈদের হুঁশিয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদ বলেছেন, ‘শান্তি ও স্থিতিশীলতা চাইলে পাকিস্তানের উচিত সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করা।’ গতকাল রোববার রাজ্যের বিধানসভায় দেওয়া ভাষণে এ কথা বলেন মুফতি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গত শনিবার জম্মুতে দুই দফা সন্ত্রাসী হামলার পর গতকাল মুফতি সাঈদ বলেন, পাকিস্তান যদি ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় তবে জম্মু-কাশ্মীরে শান্তি আনতে তাদের সহযোগিতা করতে হবে।