প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দেশের মধ্যে প্রবাহিত অভিন্ন নদ সিন্ধুর পানি পাকিস্তানকে দেওয়া বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঞ্জাবের ভাতিন্দা শহরে গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি এ সতর্কবাণী উচ্চারণ করেন।
মোদি বলেন, ‘সিন্ধু দিয়ে যে পানি প্রবাহিত হয়ে পাকিস্তানে যায়, তার ওপর আমাদের কৃষকদের অধিকার রয়েছে।’
ভারত ও পাকিস্তানের চুক্তি অনুযায়ী, সিন্ধু নদের ২০ শতাংশ পানি ভারত চাষ, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করতে পারে। পাওনা হলেও এত বছরে কখনো ভারত তার দাবি আদায়ে সচেষ্ট হয়নি।
নরেন্দ্র মোদি ভাতিন্দায় আরও বলেন, পাকিস্তানে সিন্ধুর ‘প্রতি ফোঁটা’ পানি যাওয়া থামিয়ে দেবেন তিনি।