পাকিস্তানি চর সন্দেহে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের চর সন্দেহে ভারতের কলকাতায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দুপুরে একবালপুরের সুধীর বসু রোড থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের (এসটিএফ) একটি দল তাঁদের গ্রেপ্তার করে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (এসটিএফ) অখিলেশ চতুর্বেদী রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, প্রায় ১০ বছর ধরে ওই তিন ব্যক্তি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের চর হিসেবে কাজ করছিলেন। এই তিন ব্যক্তি হলেন এরশাদ আনসারি (৫২) ও তাঁর ছেলে আশফাক আনসারি (২৩) এবং মুহম্মদ জাহাঙ্গীর (৪৮)। তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহ, ষড়যন্ত্র এবং জাল নোট পাচারে যুক্ত থাকার অভিযোগে মামলা হয়েছে।