পাকিস্তানি পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল বুধবার পাকিস্তানি পতাকা ওড়ানো হয়েছে। কাশ্মীরের শ্রীনগরে সদ্য কারামুক্ত বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারাত আলমের ডাকা এক সমাবেশে তাঁর সমর্থকেরা গতকাল ওই পতাকা ওড়ায়। টেলিভিশনে প্রচারিত সমাবেশের খবরে সেখানে পাকিস্তানের পক্ষে এবং কাশ্মীরের স্বাধীনতার পক্ষে স্লোগান দিতে শোনা যায়। পাকিস্তানি পতাকা প্রদর্শনের পর সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমগুলোতে মাসারাতের তীব্র সমালোচনা শুরু হয়। গত ৭ মার্চ কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়; যে সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। টাইমস অব ইন্ডিয়া