প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধপূর্ণ কাশ্মীর নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া হুঁশিয়ারি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। গতকাল বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নরেন্দ্র মোদির হুঁশিয়ারিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, পাকিস্তানের বিরুদ্ধে ক্রমাগত ভিত্তিহীন বাগাড়ম্বর করে যাচ্ছে ভারত। মঙ্গলবার কাশ্মীরের কার্গিল সফরে গিয়ে মোদি সতর্ক করে দিয়ে বলেন, পাকিস্তান কাশ্মীরে ‘ছায়াযুদ্ধ’ চালিয়ে গেলেও কখনোই সফল হবে না। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মোদির মন্তব্যকে ‘খুবই দুঃখজনক’ অভিহিত করেন। এএফপি