পাকিস্তানের পরমাণু ক্ষেত্রে হামলার কথা ভেবেছিলেন ইন্দিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতায় ফিরে আসার পর ১৯৮০ সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের পারমাণবিক স্থাপনাগুলোয় সামরিক হামলার কথা ভেবেছিলেন। পাকিস্তান যাতে পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষম না হয়, সে জন্যই এই হামলার পরিকল্পনা হয়েছিল। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রকাশিত দলিলে এ তথ্য পাওয়া গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
যে সময় ইন্দিরা পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা বিবেচনা করছিলেন, তখন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে তাঁর জঙ্গি বিমান এফ-১৬ দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছিল। ‘ইন্ডিয়াস রি-অ্যাকশন টু নিউক্লিয়ার ডেভেলপমেন্ট ইন পাকিস্তান’ শীর্ষক সিআইএর ওই দলিল তৈরি হয় ১৯৮১ সালের ৮ সেপ্টেম্বর। ১২ পৃষ্ঠার ওই দলিল এ বছরে জুন মাসে সিআইএর ওয়েবসাইটে প্রকাশ
করা হয়।