প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানকে ‘আস্থার অনুপযোগী মিত্র’ আখ্যা দিয়ে দেশটিকে সন্ত্রাসবাদের মদদদাতা ঘোষণা করতে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন করেছেন প্রভাবশালী এক কংগ্রেসম্যান। প্রতিনিধি পরিষদের সন্ত্রাসবাদ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান টেড পো গত বৃহস্পতিবার এই বিলটি তোলেন। টেড পোর মতে, পাকিস্তান কেবল আস্থার অনুপযোগী মিত্র নয়, দেশটি যুক্তরাষ্ট্রের শত্রুদের দুষ্কর্মে বছরের পর বছর ধরে সহায়তা করে এসেছে। কংগ্রেসে ‘পাকিস্তান স্টেট স্পনসর অব টেররিজম অ্যাক্ট ২০১৫’ উত্থাপনকালে টেড পো বলেন, ‘ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে দেশটির উষ্ণ সম্পর্ক—সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান কোন পক্ষে— তা বুঝতে যথেষ্টরও বেশি প্রমাণ।’