পাচৌরি অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-বিষয়ক প্যানেলের (আইপিসিসি) সাবেক প্রধান রাজেন্দ্র পাচৌরির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগপত্র দিয়েছে ভারতীয় পুলিশ। পুলিশ গতকাল মঙ্গলবার দিল্লি হাইকোর্টে এই অভিযোগপত্র জমা দেয়। এক বছরেরও বেশি সময় আগে পাচৌরির দিল্লিভিত্তিক বেসরকারি সংগঠনের এক কর্মী তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। তাঁর অভিযোগ ছিল, পাচৌরি মুঠোফোনে আপত্তিকর খুদে বার্তা এবং ই-মেইল পাঠাতেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা বীরেন্দ্র দালাল বলেন, ‘আমরা অভিযোগপত্র জমা দিলাম। এখন আদালত শুনানির তারিখ ঠিক করবেন।’ জামিনে থাকা পাচৌরি শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন।
এএফপি