পাঞ্জাবের তিন সন্ত্রাসী পাকিস্তান থেকে যায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর জেলায় গত সোমবার হামলা চালানো নিহত তিন সন্ত্রাসীর কাছে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) যন্ত্র পাওয়া গেছে। ভারতের নিরাপত্তা কর্তৃপক্ষের দাবি, ওই তিনটি জিপিএস সেটের তথ্য বিশ্লেষণ করে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছিল। খবর হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়ার।
গুরুদাসপুরে সোমবার ভোরে শুরু হওয়া দফায় দফায় হামলায় সন্ধ্যা পর্যন্ত ১১ জনের মৃত্যু ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে আছেন গুরুদাসপুরের এসপি বলজিৎ সিংসহ পুলিশের চার সদস্য, তিনজন সাধারণ নাগরিক এবং হামলাকারী তিন সন্ত্রাসী।
ভারতীয় নিরাপত্তা বাহিনীর সূত্রের দাবি, এ হামলার স্থান চিহ্নিত করার জন্য জন্য জিপিএস ব্যবহার করা হয়েছিল। আর এসব সেট থেকে পাওয়া তথ্য ঘটনার পেছনে ‘অত্যন্ত জরুরি সূত্র’ দিতে পারে। সেটে পাওয়া তথ্য অনুসারে তিন সন্ত্রাসী ২১ জুলাই রাতে অথবা পরদিন ভোরে পাকিস্তানি সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকেছিল।
সূত্র জানায়, জিপিএসে পাওয়া তথ্যে এর বাহকদের ২১ জুলাই রাত ১০টা ৫১ মিনিটে পাকিস্তানের নারোট-জাইমাল সীমান্তে থাকার রেকর্ড আছে।