পাটনায় নৌকাডুবি, ১৯ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনায় গতকাল নৌকা ডুবে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। ৪০ জনের বেশি আরোহী নিয়ে গঙ্গা নদীতে নৌকাটি ডুবে যায়।

স্থানীয় পুলিশের জেষ্ঠ সুপারিনটেনডেন্ট মনু মহারাজ বলেন, ‘আমরা এ পর্যন্ত ১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। নিখোঁজদের উদ্ধারে এখনো অভিযান চলছে।’

টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, জরুরি বিভাগের কর্মীরা নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। তীরে ভিড় জমিয়েছে নিহত ও নিখোঁজদের স্বজনেরা।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মকরসংক্রান্তি উপলক্ষে একটি ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। এতে অংশ নিতেই নৌকা নিয়ে যাচ্ছিল লোকজন। তবে নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি আরোহী ছিল।