পাটনায় পদদলিত হয়ে ৩২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়া দশমী উদযাপনের সময় বিহারে পদদলিত হয়ে মারা গেছেন ৩২ জন। ছবি: এনডিটিভির সৌজন্যে
বিজয়া দশমী উদযাপনের সময় বিহারে পদদলিত হয়ে মারা গেছেন ৩২ জন। ছবি: এনডিটিভির সৌজন্যে

ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনার গান্ধী ময়দানের পাশে বিজয়া দশমী উদ্‌যাপনের সময় পদদলিত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আজ শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
বিহারের স্বরাষ্ট্রসচিব আমির সোহানির বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, গান্ধী ময়দানের বাইরে রামগুলাম চকসংলগ্ন এলাকায় পদদলিত হওয়ার ঘটনাটি ঘটে। লোকজন গান্ধী ময়দান থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
সোহানি আরও বলেন, ঘটনার সময় কিছু লোক মূর্ছা গেছেন। তাঁদের পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বলেন, পদদলনে আহত ব্যক্তিদের খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেছেন সরকারের শীর্ষ ব্যক্তিরা।