প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার ঘটনা তদন্তে পাকিস্তানি গোয়েন্দাদের একটি দল ভারত যেতে পারে। ভারতের অভিযোগ, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদ গত ২ জানুয়ারি ওই হামলা করেছে। সে বিষয়ে তদন্ত করতেই পাকিস্তানি গোয়েন্দাদের ভারত যাত্রা। পাকিস্তান ওই ঘটনার তদন্তে ছয় সদস্যের একটি দল গঠন করেছে। দেশটির সন্ত্রাসবিরোধী বিভাগ ওই ঘটনার বিষয়ে একটি এজাহারও দায়ের করেছে। তবে পাকিস্তানের তদন্তকারী দল কবে ভারত যাবে, তা এখনো ঠিক হয়নি বলে এক জ্যেষ্ঠ কূটনীতিক জানিয়েছেন। জানা গেছে, তদন্ত দল হামলার স্থান থেকে নমুনা সংগ্রহ করবে।
ডন