পানি ভাগাভাগি করতে হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবেশী হরিয়ানার সঙ্গে পাঞ্জাবকে অবশ্যই নদীর পানি ভাগাভাগি করতে হবে। গতকাল বুধবার ভারতের সুপ্রিম কোর্ট এ রায় দিয়েছেন। প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে পানিবণ্টন চুক্তি বাতিলে ২০০৪ সালে পাঞ্জাবের করা আইনকে উচ্চ আদালত অসাংবিধানিক বলে রায় দেন।। পাঞ্জাবের পানিবণ্টন প্রশ্নে মোটামুটি একই অবস্থানে সেখানে ক্ষমতাসীন আকালী দল ও বিরোধী কংগ্রেস। সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল বলেছেন, পাঞ্জাবের পানি অন্য রাজ্যের জন্য এক ফোঁটা খরচ করাও বরদাশত করা হবে না। আর পাঞ্জাব কংগ্রেস-প্রধান অমরিন্দার সিং বলেছেন, রায় মানা হলে রাজ্যের ১০ লাখ একর কৃষিজমি শুকিয়ে যাবে।