প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দুদিন ধরে চলা পাল্টাপাল্টির মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বললেন, এটাই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রধান উৎস। তাঁর মতে, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার নতুন পন্থা বের করতে এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ভাষণে এ কথা বলেন নওয়াজ। গত মঙ্গলবার কাশ্মীর সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের বিরুদ্ধে সেখানে ‘ছায়াযুদ্ধ’ চালানোর অভিযোগ করেন। পাকিস্তান পরদিন এর সমালোচনা করলে কড়া ভাষায় তা নাকচ করে দেয় ভারত।
পিটিআই