পাস-ফেলের জাঁতাকলে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী টি আর জেইলিং
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী টি আর জেইলিং

নিজের জালেই জড়িয়ে পড়লেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী টি আর জেইলিং। পাঁচ বছর আগে নির্বাচন কমিশনের কাছে দাখিল করা হলফনামায় জানিয়েছিলেন, তিনি স্নাতক পাস। কিন্তু এবারের হলফনামায় তাঁর বক্তব্য, তিনি বিএ পরীক্ষায় বসেছিলেন ঠিকই, কিন্তু পাস করেননি।

নাগা পিপলস ফ্রন্টের (এনপিপি) টিকিটে এবারও ফেরিন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৬ বছরের টি আর জেইলিং। কিন্তু ভোটের আগে তাঁর শিক্ষকতা যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। আর এই বিতর্ক তিনি নিজেই ডেকে এনেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়েছে। তবে জেইলিং নীরব।

দেখা যায়, ২০১৩-র নির্বাচনে জেইলিং তাঁর শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন বিএ পাস। কিন্তু ২০১৮-য় তিনি নিজেই জানাচ্ছেন, ১৯৭৯ সালে বিএ পরীক্ষায় বসেছিলেন ঠিকই, কিন্তু পাস করেননি।

২০১৩-র নির্বাচনের হলফনামায় জেইলিং শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন বিএ পাস। ২০১৮ এর নির্বাচনী হলফনামায় জানাচ্ছেন, ১৯৭৯ সালে বিএ পরীক্ষায় বসেছিলেন ঠিকই। কিন্তু পাস করেননি।
২০১৩-র নির্বাচনের হলফনামায় জেইলিং শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন বিএ পাস। ২০১৮ এর নির্বাচনী হলফনামায় জানাচ্ছেন, ১৯৭৯ সালে বিএ পরীক্ষায় বসেছিলেন ঠিকই। কিন্তু পাস করেননি।

আটের দশক থেকেই পরিষদীয় রাজনীতির সঙ্গে যুক্ত টি আর জেইলিং। নাগা আঞ্চলিক দল, কংগ্রেস হয়ে বর্তমানে এনপিএফে রয়েছেন।

কাকতালীয় হলেও সত্যি, জেইলিংয়ের জন্ম ঐতিহাসিক দিনে। ২১ ফেব্রুয়ারি, ১৯৫২। জন্ম নেন এই উপজাতি জননেতা।

ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী প্রত্যেক ভোটপ্রার্থীকে হলফনামাসহ তাঁর এবং স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, মামলা-মোকদ্দমা সবই জানাতে হয়। সেই হলফনামা নির্বাচন কমিশনের ওয়েবসাইট মারফত প্রকাশ্যে চলে আসে। সেখান থেকে যে–কেউ প্রার্থীপ্রদত্ত বিবরণ দেখতে পান।

নাগাল্যান্ডে মনোনয়নপত্র জমা নেওয়ার পালা শেষ। ভোট ২৭ ফেব্রুয়ারি। আর গণনা হবে মেঘালয় ও ত্রিপুরার সঙ্গে আগামী ৩ মার্চ।