প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তদন্তকারীদের সামনে হাজির না হওয়ায় ধনকুবের বিজয় মালিয়ার পাসপোর্ট বাতিল করেছে ভারত সরকার। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তিন দফায় নোটিশ পাঠানোর পরও সন্তোষজনক জবাব না পাওয়ায় আইনের আওতায় মালিয়ার ইতিমধ্যেই স্থগিত করা পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজয় মালিয়া গ্রেপ্তার এড়াতে গত ২ মার্চ হঠাৎ ভারত ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। ভারতের বেশ কয়েকটি ব্যাংক পাওনা আদায়ের জন্য মালিয়াকে দেশে ফেরত আনতে আদালতের দ্বারস্থ হয়েছে।
এএফপি