পিস্তল উঁচিয়ে মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এক কর্মিসভায় যোগ দিতে যাওয়ার সময় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা পিস্তল উঁচিয়ে আনন্দ-উল্লাস করায় সমালোচনার ঝড় বইছে। সোমবার দুপুরে কান্দি মহকুমা শহরে তৃণমূল নেতা-কর্মীরা ওই মিছিল করেন। গতকাল মঙ্গলবার সকালে রাজ্য বিধানসভার অধিবেশনে কংগ্রেসের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করার দাবি জানানো হলে স্পিকার তাতে অনুমতি দেন। তবে কংগ্রেসের তরফ থেকে এ নিয়ে আলোচনার দাবি উঠলে স্পিকার তা বাতিল করে দেন। এতে কংগ্রেসের বিধায়কেরা ক্ষুব্ধ হন।