প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের তৃণমূল নেতা নরেন চক্রবর্তীকে চেন্নাই যাওয়ার সময় বেআইনিভাবে বহন করা পিস্তল, কার্তুজসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় বিমানবন্দরে ব্যাগ স্ক্যান করার সময় নিরাপত্তাকর্মীরা ওই অবৈধ অস্ত্রের সন্ধান পেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। নরেন চক্রবর্তী বর্ধমান জেলা পরিষদের কৃষি বিভাগের কর্মাধ্যক্ষ। পুলিশ এখন খতিয়ে দেখছে, কেন তিনি বেআইনি অস্ত্র নিয়ে বিমানে উঠতে চেয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। গতকাল সোমবার নরেনকে ব্যারাকপুর মহকুমা বিচার বিভাগীয় আদালতে তোলা হয়। এদিকে বীরভূম জেলার নানুরে তৃণমূল কংগ্রেসের নেতা স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে ৮০টি বোমা উদ্ধার করেছে পুলিশ।