পিয়নের পদে পিএইচডি ডিগ্রিধারীর আবেদন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন আবেদনকারী তাঁর আবেদনপত্র দেখছেন। ছবি: এএফপি
একজন আবেদনকারী তাঁর আবেদনপত্র দেখছেন। ছবি: এএফপি

আবেদনের যোগ্যতা ছিল কমপক্ষে পঞ্চম শ্রেণি পাশ হতে হবে। পিএইচডি ডিগ্রিধারী ও প্রকৌশলীরাও আবেদন করেছেন সেই পদের জন্য। মাত্র ৩৬৮টি পদের জন্য আবেদন জমা পড়েছে ২৩ লাখ। ভারতের উত্তর প্রদেশের সচিবালয়ে পিয়নের পদের চাকরির জন্য ঘটেছে এমন ঘটনা। 

বিবিসির এক প্রতিবেদন বলা হয়েছে, ভারতের রাজ্যে উত্তর প্রদেশে রাজ্যে সচিবালয়ে পিয়নের পদের জন্য যোগ্যতা নির্ধারণ করা হয়েছিল পঞ্চম শ্রেণি পাস হতে হবে এবং সাইকেল চালাতে জানতে হবে। তবে নারী ও প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য দ্বিতীয় যোগ্যতাটি বাধ্যতামূলক নয়। কিন্তু ওই পদের জন্য যারা আবেদন করেছেন তাদের মধ্যে ২৫৫ জন পিএইচডি ডিগ্রি ধারী, এক লাখ ৫২ হাজার স্নাতক এবং ৮৪ জন তৃতীয় লিঙ্গের রয়েছেন। তিন হাজারের বেশি এমন আবেদনকারী আছেন যারা দশম শ্রেণিতে ৮৫ শতাংশ নম্বর নিয়ে পাস করেছেন। পঞ্চম শ্রেণি পাস—এই যোগ্যতার জন্য আবেদন পড়েছে ‘মাত্র’ ৫৩ হাজার ৪২৬টি।
প্রতিবেদনে বলা হয়, ১৬ হাজার রুপির মাসিক বেতনের এ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ এ বছরের হয়েছিল আগস্টে।
এখন প্রশ্ন জাগতে পারে একটি পিয়নের চাকরির জন্য এত হুলুস্থুল অবস্থা কেন? আবেদনকারীরাই দিচ্ছেন সেই প্রশ্নের উত্তর। ইউনিভার্সিটি অব লখনউ থেকে ইলেকট্রনিকস ও কমিউনিকেশনে পড়াশোনা করেছেন শচীন কুমার। আবেদন করার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমার কোনো চাকরি নেই। অপর কারণ হলো সচিবালয়ের কাজ করার দরকার রয়েছে সেটা যতই নিচের দিকের কাজ হোক না কেন?’ দিল্লির একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে কাজ করা ভিভেক কুমার বলেন, আগের চাকরিতে বেতন পেতেন আট হাজার টাকা। সেই টাকায় চলতো পোষাত না বলে চাকরি ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, ‘এখন তার টাকার দরকার কিন্তু কোনো চাকরি নেই।’
পিএইচডি ডিগ্রিধারী আলক চোরাশিয়া বলেন, বাজারে যেখানে কোনো চাকরি নেই সেখানে এই চাকরির জন্য আবেদন করাতে কোনো সম্মানহানি হবে না।
ভারতের সচিবালয় প্রশাসনের একজন সচিব প্রভাব মিত্তাল নিজেই অবাক এ কাণ্ডে। তিনি বলেন, যদি মাসে ২৫ দিনে প্রতিদিন ২০০ জনেরও ইন্টারভিউ নেওয়া হয় তাও এত আবেদনকারীর পরীক্ষা নিয়ে পুরো প্রক্রিয়া শেষ করতে চার বছর সময় লেগে যাবে।