পুড়ে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুরে তিনজন মুসলিমকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। গত রোববার হিন্দুদের সঙ্গে সংঘর্ষের সময় মুসলিমদের বাড়ি পুড়িয়ে দিলে দগ্ধ হয়ে তাঁরা নিহত হন। বিহারের রাজ্য প্রশাসক অতুল প্রসাদ বলেন, নিখোঁজ হওয়ার এক সপ্তাহেরও বেশি পরে এক হিন্দু যুবকের লাশ পাওয়া যায়। হিন্দু জেলে সম্প্রদায়ের লোকজন অভিযোগ করে, মুসলিমরাই ওই যুবককে মেরে ফেলেছে। যুবকটির সঙ্গে এক মুসলিম মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। যুবকের লাশ উদ্ধারের পর হিন্দু সম্প্রদায়ের ক্ষিপ্ত লোকজন মুসলিমদের বাড়িঘর পুড়িয়ে দেয়। পুড়ে যাওয়া বাড়ির ভেতর থেকে মুসলিম তিনজনের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনার পর হিন্দু সম্প্রদায়ের আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এপি