পুণ্যস্নানে বাধা দেওয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুম্ভমেলা উৎসবে গঙ্গাস্নান হিন্দুধর্মাবলম্বীদের কাছে বিশেষ পুণ্যের কাজ হিসেবে বিবেচিত। এই উৎসবে সাধারণত পুরুষ সন্ন্যাসীরা নেতৃত্ব দেন। এবারের উৎসবে গঙ্গার পবিত্র পানিতে একটি সংগঠনের নারী অনুসারীদের স্নান করতে বাধা দেওয়া হয়। অভিনব কায়দায় এর প্রতিবাদে জানিয়েছেন ওই সংগঠনের নেত্রী।
কবর খুঁড়ে সেখানে বসে প্রতিবাদ জানান পরি আখারা নামের সংগঠনটির নেত্রী মোহন্ত ত্রিকাল ভবন্ত। তাঁকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেন অনুসারীরা। অনুসারীরা গর্তে মুষ্টিবদ্ধ মাটি ও ফুল নিক্ষেপ করতে থাকেন। ভবন্তের কোমর পর্যন্ত মাটিতে ঢেকে যাওয়ার পর পুলিশ এসে তাঁকে কবর থেকে টেনে তোলে। গত মঙ্গলবার ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়ন শহরে গঙ্গার তীরে এ ঘটনা ঘটে।