প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বজুড়ে শিখ বিদ্রোহীদের পুনর্জাগরণের আশঙ্কার বিষয়ে ভারতের সরকারকে সতর্ক করে দিয়েছে গোয়েন্দা সংস্থা র। পাশাপাশি তারা পাঞ্জাবের শিখ ও কাশ্মীরের স্থানীয় বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠার কথাও বলেছে। ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দুর গত মঙ্গলবারের একটি প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা সংস্থা র এক মাসের কিছু আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রতিবেদন পাঠিয়েছে, যাতে বিশ্বব্যাপী ‘শিখ কট্টরপন্থী সংগঠনগুলো’র পুনর্জাগরণের বিষয়ে বিশদ বিবরণ আছে। শিখ সংগঠনগুলো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদদে আবার সংগঠিত হচ্ছে বলেও র-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে। ডন