প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মর্যাদাপূর্ণ সাহিত্য আকাদেমি পুরস্কার ফিরিয়ে দিয়েছেন দেশটির ইংরেজি ভাষার লেখক নয়নতারা সেহগাল। ভারতের বৈচিত্র্যের ওপর ‘বিদ্বেষপূর্ণ আক্রমণ’ ও একে সুরক্ষা দিতে সরকারের ‘ব্যর্থতার’ প্রতিবাদে তিনি এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন লেখক। ৮৮ বছর বয়সী নয়নতারা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভাগনি। তিনি ১৯৮৬ সালে ওই সাহিত্য পুরস্কার পেয়েছিলেন। পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যায় নয়নতারা গরুর মাংস খাওয়ার গুজবের জেরে সম্প্রতি এক মুসলিমকে পিটিয়ে হত্যা এবং যুক্তিবাদী এম এম কালবুর্গি, নরেন্দ্র দাভোলকার ও গোবিন্দ পানসারের নিহত হওয়ার কথা উল্লেখ করেন।
এনডিটিভি