প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠে একটি পোশাক কারখানায় আগুনে পুড়ে ১৩ জন কর্মী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে কারখানাটিতে আগুন লাগলে সেখানে ঘুমিয়ে থাকা ওই কর্মীরা মারা যান। কারখানাটিতে কৃত্রিম চামড়ার জ্যাকেট বানানো হতো। নয়াদিল্লির পূর্ব দিকের কাছাকাছি শাহিবাবাদ আবাসিক এলাকার সরু একটি ভবনে আগুন লাগে। ওই এলাকার একজন প্রত্যক্ষদর্শী শাহাবউদ্দিন বলেন, আগুন কারখানার নিচতলা থেকে দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়লে সেখানে ঘুমিয়ে থাকা শ্রমিকেরা ভেতরে আটকা পড়েন।