পূর্ণ সাংমার আসনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্য প্রয়াত সর্বভারতীয় নেতার ছেলে বনাম মুখ্যমন্ত্রীর স্ত্রী। সঙ্গে যুক্ত হয়েছে মন্ত্রী পদমর্যাদার বিক্ষুব্ধ নেতার নির্বাচনী লড়াইয়ে ধনুক ভাঙার পণ। তাই বিজেপি রণে ভঙ্গ দিলেও ভারতের মেঘালয়ের তুরা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটযুদ্ধ জমজমাট। বাংলাদেশ সীমান্তবর্তী তুরায় ভোট গ্রহণ ১৬ মে। মেঘালয়ে গারো পাহাড়ে তুরা লোকসভা কেন্দ্র। সর্বভারতীয় রাজনীতিতে পরিচিত পূর্ণ অ্যাজিটক সাংমার কেন্দ্র হিসেবে। ভারতীয় লোকসভার সাবেক অধ্যক্ষ সাংমা এই কেন্দ্র থেকে ১৯৮৯ বাদ দিলে ১৯৭৭ থেকে ২০০৪ টানা জিতে এসেছেন। আবার ২০০৮ ও ২০০৯-এ মেয়ে অগাস্থা সাংমাকে জিতিয়ে আনেন। ২০১৪-তে নিজেই জেতেন। গত ৪ মার্চ তিনি মারা যাওয়ায় আসনটি খালি হয়। এবার তাই উপনির্বাচনের পালা। কংগ্রেসশাসিত মেঘালয় বিধানসভার ২৪টি আসন নিয়ে তুরা লোকসভায় এবার নির্বাচন ত্রিমুখী।