প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাপক সমালোচনার মুখে ভারতশাসিত কাশ্মীরের বিক্ষোভ দমনে বন্দুকে এখন থেকে পেলেটের (বিয়ারিং বলের মতো ছোট গুলি) বদলে পাভা শেল ব্যবহার করা হবে। এতে রয়েছে মরিচের উপাদান। কাশ্মীরে সাম্প্রতিক বিক্ষোভের সময় পুলিশের পেলেট গুলিতে বহু লোক দৃষ্টিশক্তি হারিয়েছেন। পাভার পুরো অর্থ পেলারগনিক অ্যাসিড ভ্যানিলিলামাইড (পাভা)। মরিচের গুঁড়োতে পাওয়া যায় এই উপাদান। এই শেল যার গায়ে লাগবে তার শরীর কিছু সময়ের জন্য অবশ হয়ে থাকবে।