পৌর নির্বাচন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের ৯১টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার। এই নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার জন্য রাজ্যের বিরোধী দলগুলো নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে। গত শনিবার কলকাতা পৌর করপোরেশনের নির্বাচনে শাসক দল ব্যাপক সন্ত্রাস চালায়। বিরোধী দলগুলোর আশঙ্কা, কলকাতা পৌর করপোরেশনের মতো রাজ্যের পৌরসভা নির্বাচনেও সন্ত্রাসের আশ্রয় নেবে শাসক দল তৃণমূল কংগ্রেস। শাসক দলের নেতারাও ইতিমধ্যে বলে দিয়েছেন, তাঁরা চাইছেন বিরোধীশূন্য পৌরসভা। রাজ্য নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে।