প্রকাশ্যে এলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশ্যে সহযোদ্ধাদের মাঝে হাজির হয়ে বক্তব্য দিলেন ভারতবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ মাথায় নিয়ে পালিয়ে থাকা পাঁচ ছাত্র। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে হাজির হয়ে তাঁরা আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁদের যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই পাঁচ শিক্ষার্থী হলেন উমর খালিদ, অনন্ত প্রকাশ নারায়ণ, রাম নাগা, আশুতোষ কর্মকার ও অনির্বাণ ভট্টাচার্য। তাঁদের বিরুদ্ধেও ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ রয়েছে। এ অভিযোগে জেএনইউর স্টুডেন্ট ইউনিয়নের নেতা কানহাইয়া এখন কারাগারে আছেন। ক্যাম্পাসে ফিরে আসা পাঁচ শিক্ষার্থী বলেছেন, তাঁরা ধরা দেবেন না। পুলিশ যদি ক্যাম্পাসে এসে তাঁদের গ্রেপ্তার করতে চায়, তাতে তাঁরা বাধাও দেবেন না।
দ্য হিন্দু