প্রচণ্ড গরম, দিল্লি-রাজস্থানে 'রেড অ্যালার্ট'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচণ্ড গরমের কারণে ভারতের দিল্লি, রাজস্থানসহ কয়েকটি রাজ্যে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ এই ‘রেড অ্যালার্ট’ জারি করে। আজ বুধবার দিল্লিতে তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি এবং আহমেদাবাদে ৫০ ডিগ্রি সেলসিয়াস।
এনডিটিভির খবরে বলা হয়েছে, দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী তিন দিনে এই তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই।
বেসরকারি আবহাওয়া পূর্বাভাস অধিদপ্তর স্কাই মেটের পরিচালক মহেশ পালাওয়াত বার্তা সংস্থা আইএএসএসকে জানান, দিল্লিতে আজ তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস। গুজরাটের অবস্থা ছিল আরও খারাপ। আহমেদাবাদে তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দাবদাহ বইছে পশ্চিম রাজস্থান, মধ্য প্রদেশ, হরিয়ানা ও উত্তর প্রদেশেও।