প্রণব মুখার্জির জন্মদিনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ৮১তম জন্মদিন ছিল গতকাল রোববার। এ উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিরোধী দল কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধী তাঁকে অভিনন্দন জানান। মোদি টুইটারে লিখেছেন, ‘রাষ্ট্রপতিজিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর অসাধারণ অভিজ্ঞতা ও প্রজ্ঞা জাতিকে ঋদ্ধ করেছে। আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’ সোনিয়া গান্ধী এক বিবৃতিতে বলেন, ‘সাধারণ মানুষের কাছে মুখার্জি (প্রণব মুখার্জি) এক প্রেরণাদায়ী নাম। তাঁর দেশপ্রেম ও নিষ্ঠা সবার জন্য অনুকরণীয়।’