প্রণব হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রণব মুখার্জি
প্রণব মুখার্জি

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে গতকাল শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে পেটে ব্যথা অনুভব করার পর তাঁকে নয়াদিল্লিতে সেনাবাহিনীর একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর হৃদ্যন্ত্রের একটি ধমনিতে রক্ত চলাচলে বাধা শনাক্ত করেন। পরে এনজিওপ্লাস্টির মাধ্যমে তা অপসারণ করা হয়। রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি ভেনু রাজামণি জানান, রাষ্ট্রপতি সোমবার হাসপাতাল ছাড়তে পারবেন বলে আশা করা হচ্ছে। এনডিটিভি