প্রতি কেজি ওজন কমালেই হাজার কোটি রুপি পাবেন বিজেপির এমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেদ ঝরাতে নানা ধরনের শারীরিক কসরত করছেন বিজেপি সাংসদ অনিল ফিরোজিয়া
ছবি: টুইটার থেকে সংগৃহীত

ওজন কমাতে উঠেপড়ে লেগেছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন সংসদ সদস্য। উদ্দেশ্য কিন্তু সুস্থ থাকা নয়। প্রতি কেজি ওজন কমানোর বিনিময়ে এক হাজার কোটি রুপি পাবেন তিনি। এ রকমই একটি চ্যালেঞ্জে জিততেই দৌড়ঝাঁপ শুরু তাঁর। ওই অর্থ খরচ করা হবে তাঁর লোকসভা আসনের অধীনে থাকা এলাকাগুলোর উন্নয়নে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বিজেপির ওই আইনপ্রণেতার নাম অনিল ফিরোজিয়া। বাড়ি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জাইন শহরে। তাঁর শারীরিক কসরতের একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

অনিল বলেন, গড়করি স্টেজ থেকে ঘোষণা দিয়েছিলেন, প্রতি কেজি ওজন কমানোর বিনিময়ে তিনি আমার সংসদীয় আসনের আওতাধীন এলাকার উন্নয়নে ১ হাজার কোটি রুপি দেবেন। আমি এর মধ্যে প্রায় ৬ হাজার কোটি রুপি পেয়েছি।

ঘটনার শুরু চলতি বছরের ফেব্রুয়ারিতে। ওই মাসে ভারতের মালওয়া অঞ্চলে ১১টি সড়কের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গড়করি। ওই অনুষ্ঠানে বিজেপির সংসদ সদস্য অনিলকে ওজন কমানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

অনিল তাঁর এলাকার উন্নয়নের জন্য আমার কাছে অর্থ বরাদ্দ চেয়ে আসছেন। আমি তাঁকে একটি শর্ত দিয়েছি। আমার ওজন ১৩৫ কেজি ছিল। এখন ৯৩ কেজি। আমি তাঁকে আমার আগের ছবি দেখিয়েছি। এখন মানুষ আমাকে চিনতে পারে না—
নিতিন গড়করি, ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী

নিতিন বলেন, ‘অনিল ফিরোজিয়া তাঁর এলাকার উন্নয়নের জন্য আমার কাছে অর্থ বরাদ্দ চেয়ে আসছেন। আমি তাঁকে একটি শর্ত দিয়েছি। আমার ওজন ১৩৫ কেজি ছিল। এখন ৯৩ কেজি। আমি অনিলকে আমার আগের ছবি দেখিয়েছি। এখন মানুষ আমাকে চিনতে পারে না। প্রতি কেজি ওজন কমানোর জন্য তাঁকে এক হাজার কোটি রুপি দেওয়া হবে। এ অর্থ উজ্জাইনের উন্নয়নে ব্যয় হবে। তিনি শুধু নিজের ওজন কমাবেন। কীভাবে কমাবেন তা তাঁকে বলে দেব আমি।’

বিজেপির ওই আইনপ্রণেতার নাম অনিল ফিরোজিয়া। বাড়ি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জাইন শহরে। তাঁর শারীরিক কসরতের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এরপরই মেদ ঝরাতে মাঠে নামেন অনিল। ফেব্রুয়ারিতে তাঁর ওজন ছিল ১২৫ কেজি। অনিল বলেন, ‘গড়করি স্টেজ থেকে ঘোষণা দিয়েছিলেন, প্রতি কেজি ওজন কমানোর বিনিময়ে তিনি আমার সংসদীয় আসনের আওতাধীন এলাকার উন্নয়নে এক হাজার কোটি রুপি দেবেন। আমি এর মধ্যে প্রায় ছয় হাজার কোটি রুপি পেয়েছি। আগামী বর্ষাকালীন অধিবেশনে আমি তাঁর সঙ্গে দেখা করব, আর প্রতিশ্রুতির বিষয়টি মনে করিয়ে দেব।’