প্রতিদিন গড়ে ৩৫ কৃষকের আত্মহত্যা !
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে প্রতিদিন গড়ে ৩৫ জন কৃষক আত্মহত্যা করছেন বলে দাবি করেছেন তেলেঙ্গানা রাজ্য কংগ্রেসের প্রধান উত্তম কুমার রেড্ডি। তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দেওয়া তথ্য তুলে ধরে এই দাবি করেন। উত্তম কুমার রেড্ডি বলেন, মোদি শাসনের প্রথম তিন বছরে তেলেঙ্গানায় মোট ২ হাজার ৯৬৪ জন কৃষক আত্মহত্যা করেছেন। এ সময় ঋণে জর্জরিত হয়ে প্রতিদিন গড়ে ৩৫ জন কৃষক আত্মহত্যা করেন। কংগ্রেস নেতা আরও বলেন, কৃষকদের দাবি আজও মেনে নেয়নি সরকার।