প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাস করা আইন ও সম্প্রতি গঠিত স্বাস্থ্য কমিশনের বিরুদ্ধে নেমেছে রাজ্যের চিকিৎসকদের একাংশ। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ছাতার তলা থেকে বেরিয়ে এসে তারা গঠন করেছে ‘ডক্টরস ফর ডেমোক্রেসি’ নামের একটি সংগঠন। ওই চিকিৎসকেরা শনিবার কলকাতায় এক বৈঠকে সিদ্ধান্ত নেন,¯রাজ্য সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিন মাথায় হেলমেট পরে ও অ্যাপ্রন গায়ে পথে নামবেন তাঁরা। হয়রানি, অনিয়ম, নৈরাজ্য দূর করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিস্টমেন্টস আইন পাস করা হয়।