প্রথম দিনেই পাঁচ শ মদের দোকান বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠবারের মতো তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম দিনেই পাঁচ শ মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন জে জয়ললিতা। ২০১৬ সালের বিধান সভা নির্বাচনের পর গতকাল সোমবারই ছিল মুখমন্ত্রী হিসেবে তাঁর প্রথম দিন। এ দিন তিনি পাঁচটি কল্যাণ পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন।
কল্যাণ পরিকল্পনাগুলোর অন্যতম হলো রাজ্যজুড়ে মদ বিক্রির সময়সীমা পুনর্নির্ধারণ এবং রাজ্যের মালিকানাধীন অ্যালকোহলের পাইকারি ও খুচরা বিক্রি প্রতিষ্ঠান তাসমাকের পাঁচ শ দোকান বন্ধ করে দেওয়া। এর আগে তামিলনাড়ুতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ১২ ঘণ্টা মদ বিক্রির অনুমতি ছিল। রাজ্য সরকার সময় পুনর্নিধারণ করায় এখন থেকে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ১০ ঘণ্টা মদ বিক্রি করা যাবে।