প্রথম স্মার্ট শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটার পর একটা ঝকঝকে উঁচু দালান। সরাসরি ট্যাপ থেকে পানি নিয়েই পান করা যাবে। বর্জ্য নিষ্কাশন হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। থাকবে নিজস্ব বিশেষ বিদ্যুৎ সরবরাহ। বেশির ভাগ ভারতীয়র জন্যই এটা বিশাল বিলাসিতার সমান। তবে এমন সব সুবিধা নিয়ে ভারতে বেশ কয়েকটি ‘স্মার্ট’ শহর গড়ে তোলার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তার প্রথমটি বাস্তবায়িত হতে চলেছে। গুজরাট রাজ্যের রাজধানী গান্ধীনগরের উপকণ্ঠে সবরমতি নদীর তীরে ওই শহর নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে গেছে। এটিকে মডেল ধরে ২০২২ সালের মধ্যে অন্তত ১০০টি ‘স্মার্ট’ শহর গড়বে ভারত। রয়টার্স