প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারপতি এইচ এল দাত্তু ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হতে যাচ্ছেন। গত সোমবার প্রধান বিচারপতি পদে তাঁর মনোনয়ন নিশ্চিত হয়েছে। দাত্তু বর্তমান প্রধান বিচারপতি আর এম লোধার স্থলাভিষিক্ত হবেন। ২৭ সেপ্টেম্বর লোধার মেয়াদ শেষ হচ্ছে। গত মাসে ভারতের আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ প্রধান বিচারপতি আর এম লোধার কাছে প্রধান বিচারপতির মনোনয়ন চেয়ে চিঠি দেন। লোধা তখন এইচ এল দাত্তুকে ওই পদে মনোনয়ন দেন। বিচারপতি হিসেবে দাত্তু ২০০৮ সালে সুপ্রিম কোর্টে যোগ দেন। তিনি দেওয়ানি, ফৌজদারি, আয়কর এমনকি সংবিধান-সম্পর্কিত মামলাও পরিচালনা করেন। এনডিটিভি