প্রবীণ কংগ্রেস নেতা এস এম কৃষ্ণের দলত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কর্ণাটক রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণ কংগ্রেস পার্টি থেকে পদত্যাগ করেছেন। দলবদলের গুঞ্জন উড়িয়ে দিয়ে কৃষ্ণ বলেছেন, ‘দলে এখন আর তাঁর প্রয়োজন নেই। এ কারণেই তিনি দল ছেড়েছেন।’
কংগ্রেস পার্টিতে প্রায় অর্ধশতাব্দী ধরে প্রভাবশালী অবস্থান ধরে রাখা এস এম কৃষ্ণ শনিবার রাতে পদত্যাগ করেন। এরপরই গুঞ্জন ওঠে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন এবং বিজেপিতে যোগ দেবেন। গতকাল রোববার কৃষ্ণ বলেন, তিনি দল পাল্টানোর কথা ভাবছেন না। মোদির সঙ্গে বৈঠকের কোনো কথাও হয়নি।
কংগ্রেসের বর্তমান নেতৃত্ব সম্পর্কে হতাশা প্রকাশ করে এস এম কৃষ্ণ বলেন, দল এখন তাঁকে পাশ কাটিয়ে যাচ্ছে। মূল্যায়ন করছে না। বর্ষীয়ান এই নেতা ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর আমলে কেন্দ্রীয় মন্ত্রী এবং মনমোহন সিং সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।