প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের ৯১টি পৌরসভা এবং রাজধানী কলকাতার পৌর করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আজ মঙ্গলবার। ১৮ এপ্রিল কলকাতা করপোরেশনের ১৪৪টি ওয়ার্ডে এবং ২৫ এপ্রিল রাজ্যের ৯১টি পৌরসভার ৯৪৬টি ওয়ার্ডের ভোট গ্রহণ করা হয়। এ দুই নির্বাচনে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের ‘ব্যাপক সন্ত্রাস ও ভোট কারচুপির’ প্রতিবাদ জানাতে এবং ‘গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে’ পশ্চিমবঙ্গে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুসহ ১০টি বাম শ্রমিক সংগঠন আগামী বৃহস্পতিবার রাজ্যে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে। ওই দিন বামফ্রন্টও ১২ ঘণ্টার বন্ধ্ ডেকেছে। এতে সমর্থন জানিয়েছে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি।
কলকাতা প্রতিনিধি