ফলের ইঙ্গিত আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৬ মে সন্ধ্যার আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগাম কোনো জনমত বা বুথ-ফেরত জরিপ প্রকাশের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছিল নির্বাচন কমিশন। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় আজ সন্ধ্যায় বিভিন্ন সংবাদমাধ্যম প্রকাশ করবে পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের নির্বাচনের জনমত ও বুথ-ফেরত জরিপ। এই জরিপগুলোতে নির্বাচনে কারা জিততে যাচ্ছে, সে ব্যাপারে প্রাথমিকভাবে একটা ধারণা পাওয়া যাবে। চূড়ান্ত ফল জানা যাবে ১৯ মে দুপুরের মধ্যেই। পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনের ছয় দফার নির্বাচন শেষ হয়েছে ৫ মে। আজ সোমবার তিন রাজ্য তামিলনাড়ু, কেরালা ও পদুচেরি বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।