ফাঁসি কার্যকর হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে সুরিন্দর কোলি নামের ৪২ বছর বয়সী এক খুনি ও ধর্ষকের মৃত্যুদণ্ড আগামী ১২ সেপ্টেম্বর কার্যকর করা হবে। তাঁর মৃত্যু পরোয়ানা জারির খবর সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। রিম্পা হালদার (১৪) নামের এক কিশোরীকে হত্যার দায়ে সুরিন্দর ২০০৯ সালে আদালতে দোষী সাব্যস্ত হন। ২০০৭ সালে দিল্লির নয়ডা শহরতলির একটি বাড়ি থেকে রিম্পার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। বাড়িটির পরিচারক ছিলেন কোলি। সেখানে অন্তত ১৯ জন কিশোরী-তরুণী ধর্ষণের শিকার ও খুন হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। গৃহকর্তা মনিন্দর সিং পানধার উচ্চ আদালতে খালাস পেয়ে যান।
বিবিসি