ফারাক্কায় তাপবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গে ফারাক্কায় ভাগীরথী নদীর নাব্যতা কমে যাওয়ায় সেখানকার তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে। এখন মাত্র একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আজ শনিবার ফারাক্কার তাপবিদ্যুৎ কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা শৈবাল ঘোষ সাংবাদিকদের এ কথা বলেন।
শৈবাল ঘোষ বলেন, ফারাক্কা এলাকার ভাগীরথী নদীর পানির নাব্যতা কমে যাওয়ায় এই বিপর্যয় ঘটেছে। এতে করে বয়লার ঠান্ডা করা কঠিন হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে কর্তৃপক্ষ বিদ্যুৎ উৎপাদনের পাঁচটি ইউনিট বন্ধ করে দিয়েছে। পানির নাব্যতা বাড়লে আবার বিদ্যুৎ উৎপাদনের ইউনিটগুলো চালু করা হবে। এই বিদ্যুৎ উৎপাদনের পাঁচটি ইউনিট বন্ধ হওয়ায় ব্যাহত হয়ে পড়েছে বিহার, ওডিশা, ঝাড়খন্ড, সিকিম এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ।