প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী দুই মাসের ছুটি শেষে শিগগিরই ফিরছেন। ১৯ এপ্রিল তিনি রাজধানী নয়াদিল্লিতে এক কৃষক সমাবেশে যোগ দেবেন বলে দলটির জ্যেষ্ঠ নেতা দিগ্বিজয় সিং গতকাল মঙ্গলবার জানিয়েছেন। গত ২৩ ফেব্রুয়ারি রাহুল গান্ধী দল থেকে ছুটি নেন। দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপর্যয়কর ফলের পরদিনই তাঁর ছুটি নেওয়ার ঘোষণা আসে। পরে রাহুল এ ছুটি কয়েকবার বাড়িয়ে নেওয়ায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
বিবিসি