ফুলনের খুনিকে সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ‘দস্যুরানি’ হিসেবে খ্যাত ফুলন দেবীকে হত্যার দায়ে শের সিং রানাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত তাঁর এক লাখ রুপি জরিমানা করেন। হত্যাকাণ্ডের ১৩ বছর পর গতকাল বৃহস্পতিবার ফুলন হত্যা মামলার রায় দেওয়া হলো। পুলিশ জানায়, ফুলন দেবীকে হত্যার কথা স্বীকার করেছেন রানা। ২০০১ সালে নয়াদিল্লিতে নিজ বাড়ির বাইরে তিন মুখোশধারী গুলি করে ফুলন দেবীকে হত্যা করে। এএফপি।