ফেরত দিলেন মিঠুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিঠুন চক্রবর্তী
মিঠুন চক্রবর্তী

ভারতের চলচ্চিত্র অভিনেতা এবং তৃণমূল কংগ্রেস দলের সাংসদ মিঠুন চক্রবর্তী বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী সারদার কাছে থেকে নেওয়া টাকা ফেরত দিয়েছেন। মিঠুনের পক্ষে তাঁর আইনজীবী গতকাল মঙ্গলবার কলকাতায় দেশটির অর্থ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে ১ কোটি ১৯ লাখ রুপি ফেরত দেন। সারদার পরিচালিত একটি টেলিভিশন চ্যানেলে একটি অনুষ্ঠান পরিচালনা করতেন মিঠুন। এর জন্যই এই অর্থ পেয়েছিলেন তিনি। সারদার সঙ্গে সংশ্লিষ্টতার জন্য গত মাসে ইডি মিঠুনকে জিজ্ঞাসাবাদ করে। জেরার সময় মিঠুন সারদার সঙ্গে সম্পর্ককে পুরোপুরি পেশাগত বলে দাবি করেন।
এনডিটিভি