প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ঋণখেলাপি ব্যবসায়ী বিজয় মালিয়াকে ফেরত পাঠানোর জন্য দেশটির সরকার যুক্তরাজ্যের কাছে সরকারিভাবে অনুরোধ জানিয়েছে। যুক্তরাজ্যের হাইকমিশনে এই অনুরোধ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে এই খবর জানিয়ে বলেন, লন্ডনে ভারতীয় হাইকমিশন থেকেও একই অনুরোধ জানানো হবে। বিজয় মালিয়া গত ২ মার্চ যুক্তরাজ্যে চলে যান। ভারতের ১৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে তাঁর দেনা সুদে-আসলে ৯ হাজার কোটি টাকার বেশি। এই বিপুল পরিমাণ অর্থ তিনি শোধ করার কোনো ইচ্ছা প্রকাশ করেননি বলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো মালিয়াকে ‘ইচ্ছাকৃত খেলাপি’ ঘোষণা করে।
নয়াদিল্লি প্রতিনিধি