ফেরারি হারমিন্দার দিল্লিতে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পাঞ্জাবের নাভা কারাগার থেকে পলাতক আসামী হারমিন্দার সিং মিন্টু ২৪ ঘণ্টা পরই পুলিশের হাতে ধরা পড়েছেন। গতকাল সোমবার তাঁকে দিল্লির নিজামুদ্দিন রেলস্টেশন থেকে আটক করে পুলিশ। পুলিশের বেশধারী একদল বন্দুকধারী ব্যক্তি একদিন আগে নাভা কারাগারে হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়েছিলেন। তবে একইসঙ্গে পালানো আরও পাঁচজন গতকাল পর্যন্ত পলাতক ছিলেন। পুলিশ বলছে, হারমিন্দার পাঞ্জাবের শিখ বিচ্ছিন্নতাবাদী খালিস্তান আন্দোলন আবার শুরু করার চেষ্টা করছিলেন।