ফ্যাবইন্ডিয়ার কর্তাদের জেরার জন্য তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় পোশাক চেইনশপ ফ্যাবইন্ডিয়ার কর্তাব্যক্তিদের পশ্চিম ভারতের গোয়া রাজ্যে ডেকে পাঠানো হয়েছে। গত শুক্রবার সেখানে ফ্যাবইন্ডিয়ার একটি শোরুমের ট্রায়ালরুমে পোশাক পাল্টাতে গিয়ে গোপন ক্যামেরা চিহ্নিত করেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এ ঘটনায় তোলপাড় শুরু হয়। খবর এনডিটিভির।
গোয়ার পুলিশ গতকাল শনিবার বলেছে, তদন্তের জন্য ফ্যাবইন্ডিয়ার নির্বাহী কর্মকর্তা উইলিয়াম বাইসেলকে ডেকে পাঠানো হয়েছে। ওই ঘটনার পর পুলিশ শোরুমটির চারজন কর্মীকে আটক করে। এর পালিয়ে যাওয়া নারী ব্যবস্থাপককে এখনো খুঁজছে পুলিশ।
এ ঘটনার পর গোয়ার বিজেপিদলীয় সাংসদ মাইকেল লোবো মামলা করেছেন। তিনি বলেন, পুলিশ ভিডিও ফুটেজ পরীক্ষা করে স্মৃতি ইরানির পোশাক পাল্টানোর ছবি পেয়েছে। পুলিশ জানায়, ওই ক্যামেরাটির তোলা সমস্ত ফুটেজ চার মাস ধরে জমা হচ্ছে শোরুমটির ব্যবস্থাপকের কম্পিউটারে।