ফ্রেমমুক্ত হচ্ছেন না রবীন্দ্রনাথ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ১৮০টি ছবি ফ্রেমমুক্ত করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিশ্বভারতীর রবীন্দ্র ভবনের অধ্যক্ষ তপতী মুখোপাধ্যায়। কলকাতার দৈনিক এবেলা পত্রিকা গতকাল রোববার এক প্রতিবেদনে জানায়, বিশ্বভারতী কর্তৃপক্ষ ক্ষতি এড়াতে এতদিন ফ্রেমবদ্ধ করে রাখা ছবিগুলো সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে গতকাল প্রথম আলোর পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে তপতী মুখোপাধ্যায় বলেন, ‘আগে এ ধরনের একটা ভাবনা ছিল। তবে এখনো সিদ্ধান্ত হয়নি।’
কলকাতা প্রতিনিধি